25th August, 2025

আশার আলো দেখাচ্ছে CABG! 'বাইপাস সার্জারি'র খুঁটিনাটি জানেন তো?

images/cabg.jpg

হার্টে ব্লকেজ। পোশাকি নাম অবশ্য মাল্টি ভেসেলস করোনারি আর্টারি ডিজিজ। আজকের দিনে দাঁড়িয়ে কথাটার সঙ্গে পরিচিত নয়, এমন মানুষ বিরল। সারা পৃথিবীতেই হার্টের সমস্যায় ভোগা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এমনকি ভারতের মানুষের মধ্যেও হার্টে একের বেশি ব্লক থাকা আজকের দিনে খুবই সাধারণ ঘটনা। আগে একটা সময় ছিল, যখন বয়স্কদের মধ্যে হার্টে ব্লকেজের সম্ভাবনা বাড়লেও জন্মগত কোন ত্রুটি ছাড়া অল্পবয়সীরা খুব বেশি হার্টের সমস্যায় ভুগতেন না। তবে, সমস্যা যেমন আছে তার চিকিৎসাও আছে। আর হার্টের সমস্যা সমাধানের ক্ষেত্রে বাইপাস সার্জারির কথা না বললেই নয়। এখন প্রশ্ন হচ্ছে বাইপাস সার্জারি কি এবং কখন ব্যবহার করা হয়?

বাইপাস কথাটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। বাইপাস কথার অর্থ শহরের ভিতরের মূল রাস্তার যানজট কমানোর জন্য শহরের বাইরে দিয়ে রাস্তা বানিয়ে শহরের দুই প্রান্তকে জুড়ে দেওয়া। তারফলে যানজট কমার সাথে সাথে গাড়ির গতিও বেড়ে যায়। হার্টের ক্ষেত্রে বাইপাস সার্জারিও অনেকটা সেইরকমই। হার্টের করোনারি আর্টারিতে ৯৯-১০০ শতাংশ ব্লক বা কোনো একটি ধমনিতে লম্বা ব্লক থাকলে বাইপাস সার্জারি করাতে হয়। সেক্ষেত্রে, হার্ট সার্জেনরা শরীরের অন্য কোনো স্থান থেকে সুস্থ ধমনীর একটি অংশ কেটে নিয়ে ওই ব্লকড করোনারি আর্টারির আগে এবং পরে যুক্ত করে একটি বাইপাস তৈরি করেন। এই বাইপাসের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়ে হার্টের পেশীগুলিতে পৌঁছাতে পারে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, হার্ট বাইপাস সার্জারির আরেকটা নাম করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং (CABG)। সাধারণত, নন-সারজিকাল বা পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনসান (পিসিআই) কাজ না করলে তখন দ্রুত সিএবিজি (বাইপাস সার্জারী) করার প্রয়োজন হয়। রোগীর করোনারি আর্টারিতে কতগুলি ব্লকেজ আছে তার উপর ভিত্তি করেই ঠিক করা হয় কি ধরনের বাইপাস সার্জারি করা হবে।

রোগীর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার রিপোর্ট ঠিক থাকলে তিন-চার ঘণ্টার মধ্যেই এই সার্জারি শেষ হয়ে যায়। রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে দেড় থেকে দুই মাসের মধ্যেই। একবার বাইপাস সার্জারির পর আবার ধমনি বন্ধ হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম বাইপাস সার্জারি করার পর আবার হার্টে ব্লক ধরা পড়লেও সার্জারির সুযোগ থাকে। রোগীর অবস্থা ঠিক থাকলে পুনরায় বাইপাস করানো যায়। সার্জারির পর অবশ্য কিছু ওষুধ খেয়ে যেতে হয়। মেনে চলতে হয় বিধিনিষেধ। ধূমপান বন্ধ করা থেকে শুরু করে কম তেলমশলা যুক্ত খাবার, নিয়মিত ব্যায়াম করার সাথে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেই হবে। এইসব নিয়ম আগে থেকে মেনে চললে হার্ট এমনিতেই সুস্থ থাকবে।

Share this:

Comments

  • Joanna Riggs
    4th September, 2025

    Hi, I just visited drkunalsarkar.com and wondered if you've ever considered an impactful video to advertise your business? Our videos can generate impressive results on both your website and across social media. Our prices start from just $195 (USD). Let me know if you're interested in seeing samples of our previous work. Regards, Joanna Unsubscribe: https://unsubscribe.video/unsubscribe.php?d=drkunalsarkar.com

Leave a Reply

Featured Video

Weather Forecast

Calendar