শরীর ফিট থাকলেই কি Heart সুস্থ?
আমরা সাধারণত শরীরের চর্বি বলতে বুঝি পেটের মেদ, কোমরের চর্বি বা ওজন বেড়ে যাওয়া। কিন্তু এমন এক ধরনের চর্বি আছে, যা চোখে দেখা যায় না, তবু হার্টের একেবারে গা ঘেঁষে থাকে—এর নাম Epicardial Fat। এই চর্বি হৃদযন্ত্রের চারপাশে জমে এবং অনেক সময় নিঃশব্দে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
Epicardial Fat আসলে কী?
Epicardial Fat হলো হার্টের বাইরের পর্দা (epicardium) আর হার্টের মাংসপেশির মাঝখানে থাকা এক ধরনের চর্বি। অল্প পরিমাণে এই চর্বি স্বাভাবিক এবং হৃদয়কে সুরক্ষা দেয়। কিন্তু সমস্যা শুরু হয় যখন এই ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। স্বাভাবিক অবস্থায় এটি হার্টকে রক্ষা করে, ঠান্ডা থেকে বাঁচায়। কিন্তু যখন এই চর্বি বাড়তে থাকে, তখন সে আর বন্ধু থাকে না—নীরবে শত্রু হয়ে ওঠে।
নীরব শক্রু কেন?
এই Epicardial Fat হার্টের খুব কাছেই থাকে। তাই এখান থেকে বেরোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ সরাসরি হার্টের রক্তনালিতে প্রভাব ফেলে। ধীরে ধীরে রক্তনালিতে প্রদাহ বাড়ে, জমতে থাকে ব্লক। বাইরে থেকে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে হৃদয় ক্লান্ত হতে থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয়—অনেক সময় রোগী মোটা নন, কোলেস্টেরলও খুব বেশি নয়, তবু Epicardial Fat বেশি থাকতে পারে। তাই শুধু ওজন মেপে বা BMI দেখে হার্টের ঝুঁকি বোঝা যায় না।
কারা বেশি ঝুঁকিতে?
ডায়াবেটিস রোগী উচ্চ রক্তচাপ আছে যাদের দীর্ঘদিন বসে কাজ করেন, নিয়মিত ব্যায়াম না করা মানুষ, অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকা ব্যক্তি
কীভাবে জানা যায় Epicardial Fat বেড়েছে কিনা?
সাধারণ রক্তপরীক্ষায় এটি ধরা পড়ে না। Echocardiography, CT Scan বা Cardiac MRI-র মাধ্যমে এই চর্বির পরিমাণ বোঝা যায়।
আশার কথা হল—এই চর্বি কমানো যায়। জীবনযাত্রায় ছোট ছোট বদল আনলেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম, চিনি ও ভাজা খাবার কমানো, সময়মতো ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ—এই সাধারণ অভ্যাসগুলোই আপনাকে সুস্থ সবল রাখতে পারে।






Ramesh Chandra Tekriwal
No. I was fit but during lockdown my BP dropped while in sleep and fell from bed injuring my head. I was diagnosed that My heart has failure and my heart pumping gone down to 20% from 40%. Thanks